
ঢাকা জেলার কেরাণীগঞ্জে ৪২ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১০।
র্যাব সূত্রে জানা যায়, মাদকের বিরুদ্ধে “জিরো টলারেন্স” নীতিতে অটল থেকে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় র্যাব-১০ এর একটি চৌকস আভিযানিক দল গতকাল ০৪ নভেম্বর ২০২৫ তারিখ বিকাল অনুমান ১৬.৩০ ঘটিকার সময় কেরাণীগঞ্জ মডেল থানাধীন ভাগনা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযানে প্রায় ১২ হাজার ৬০০ টাকা মূল্যের ৪২ (বিয়াল্লিশ) পিস হালকা কমলা রঙের ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ একজন পেশাদার মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তির নাম মোঃ ইমরান (৩০), পিতা- মোঃ আবু কালাম, সাং- দওপাড়া, থানা- শিবচর, জেলা- মাদারীপুর।
র্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত ব্যক্তি স্বীকার করেছে যে, সে দীর্ঘদিন ধরে ইয়াবাসহ বিভিন্ন মাদকদ্রব্য অবৈধভাবে সংগ্রহ করে কেরাণীগঞ্জ ও আশপাশের এলাকায় সরবরাহ করত। উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ তাকে কেরাণীগঞ্জ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে, যেখানে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
র্যাব-১০ বলছে, মাদক সমাজের ভয়াবহ ব্যাধি, যা যুবসমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে এবং জাতীয় নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ। মাদক নির্মূলে “জিরো টলারেন্স” নীতির বাস্তবায়ন ছাড়া নিরাপদ সমাজ গঠন সম্ভব নয়। র্যাবের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।